গোলাম মোস্তফা | ০৯:৪০ পিএম, ২০২৩-১২-২৯
গোলাম মোস্তফা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙামাটির কাউখালী উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা জনপ্রতিনিধি, আনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মৌজা হেডম্যান, কার্বারী ও সংশ্লিষ্ট ব্যক্তি বর্গের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণার্থী,মৌজা হেডম্যান, কার্বারী ও সংশ্লিষ্ট ব্যক্তি বর্গের উদ্দেশে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন রাঙামাটি জেলাপ্রশাসক ও ২৯৯ আসনের রির্টানিং অফিসার মো.মোশারফ হোসেন খান।
এসময় তিনি প্রশিক্ষণার্থীদের বলেন, ৭ জানুয়ারি জাতীয় সংসদীয় নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে। এজন্য আপনারা আপনাদের দায়িত্ব সুষ্ঠুভাবে শেষ করবেন। আপনাদের নিরাপত্তা আমরা দিবো। যেকোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন।
নির্বাচনে আইন-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর পাশাপাশি,র্যাব,বিজিবি, পুলিশ, আনসার এবং সাদা পেশাকধারী গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা নিয়োজিত থাকবেন। নির্বাচনের সময় পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে। প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনির হোসেন, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশুদ্দোহা চৌধুরী,কাউাখালী থাকার ওসি রাজিব চন্দ্র কর। অনুষ্ঠান পরিচালনা করেন, কাউখালী উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার রক্তিম চৌধুরী।
এদিকে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন,রাঙামাটি অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, লংগদু উপজেলা নির্বাচন অফিসার মোঃ বুলবুল আহম্মদ, কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার তানিয়া আক্তার, সরদ উপজেলা নির্বাচন অফিসার সালমা নাজনীন, নানিয়ারচর উপজেলা নির্বাচন অফিসার ভূপতি রঞ্জন চাকমা,জুরাছড়ি উপজেলা নির্বাচন অফিসার মোঃ বিল্লাল মেহেদী,কাউখালী উপজেলা নির্বাচন অফিসার অজয় চক্রবর্তী, বিলাইছড়ি নির্বাচন অফিসার অলেন্দ্র লাল ত্রিপুরা ,রাজস্থলী উপজেলা নির্বাচন অফিসার উৎপল বড়ুয়া, বরকল উপজেলা নির্বাচন অফিসার মংফোছা মার্মা।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলার ডাটা এন্ট্রি অপারেটর মোঃ গোলাম মোস্তফা, রাংচাই মারমা ও মোঃ হামিম প্রমূখ। নানিয়ারচর উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তা হিসাবে ২২ জন প্রিজাইডিং অফিসার, ১১৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২৩৫ জন পোলিং অফিসার অংশ নিয়েছেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited