নিজস্ব প্রতিবেদক | ০৬:৪৫ পিএম, ২০২৪-০১-০৯
রাঙামাটির কাপ্তাইয়ে পিডিবি প্রজেক্টের রাইটব্যাংক এলাকায় বিষপানে এক যুবতী গৃহকর্মীর রহসাজনক আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৯ জানুয়ারী) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার নাম জোনাকি আক্তার (২০)। সে কাপ্তাই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দিন মজুর মিজান মিয়া প্রকাশ জাফরের কন্যা। জোনাকির মৃত্যু নিয়ে এলাকায় কানাঘুষা চলছে।
জাফর জানান, তার বড় মেয়ে জোনাকি আক্তার ৪ মাস যাবৎ রাইটবাংক এলাকায় বসবাসরত ইলেকট্রিক মেকানিক ইব্রাহিম রানা, পিতা- নুর মোহাম্মদের বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করত এবং সেখানেই থাকত। গত ৫ জানুয়ারী সে রানার বাসায় বিষপান করে বলে ইউপি সদস্য আবুল হোসেনের মাধ্যমে আমি জানতে পারি। ইব্রাহিম রানা বিষ পানের বিষয়টি আমাদের না জানিয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করায়।
সেখানে ৪ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মারা যায়। তিনি বলেন, আমি আমার মেয়ের মৃত্যুর সঠিক তদন্ত পূর্বক সুষ্ঠু বিচার চাই।
ইউপি সদস্য আবুল হোসেন জানান, মেয়েটি কি ভাবে মারা গেছে আমি তা জানিনা। তবে শুনেছি বিষপান করেছে।
এবিষয়ে একাধিকবার ইব্রাহীম রানার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। কাপ্তাই থানার ওসি মোঃ আবুল কালাম জানান, পারিবারিক কলহের কারনে বিষপান করেছে বলে জানতে পারি। তদন্ত পূর্বক সঠিক বিষয় জানা যাবে। লাশ থানায় রয়েছে পোষ্টমর্টামের জন্য রাঙামাটি নেয়া হবে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited