আল মামুন | ১০:৪১ পিএম, ২০২৪-০১-১৫
খাগড়াছড়িতে স্কুল শিক্ষিকাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং করার অপরাধে স্কুল শিক্ষক উদয়ন ত্রিপুরা (২৭)কে আটক করেছে পুলিশ। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মুক্তা ধর।
আটক উদয়ন ত্রিপুরা সদর উপজেলার অমৃত পাড়া এলাকার রঞ্জিত ত্রিপুরার ছেলে। ভাইবোন ছড়া বলং হামারি নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মামলা সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি ফেইক আইডি থেকে ভিকটিম স্কুল শিক্ষিকার মেসেঞ্জারে (ভিকটিমের একটি ছবি) এডিট করে অশ্লীল ভাবে পাঠানো হয়। এছাড়াও ঐ আইডিতে নানা অশ্লীল লেখালেখি করে ভিকটিমকে হেনস্থা করা হয়।
এ বিষয়ে গত ১৩ জানুয়ারি ভিকটিম ফেইসবুক আইডিটির বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় অভিযোগ দায়ের করে। পুলিশের সাইবার টিম প্রযুক্তির সহায়তায় আইডি সনাক্ত করে ব্যবহৃত ডিভাইস সহ অভিযুক্তকে আটক করে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, আটক অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া তিনি জানান প্রযুক্তিগত ভাবে পুলিশ এখন অনেক সমৃদ্ধ। সাইবার ক্রাইম দমনে পুলিশের স্পেশাল টিম রয়েছে। সাইবার অপরাধ করে কেউ বাঁচতে পারবে না বলেও জানান তিনি।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited