আলমগীর মানিক | ১১:১৯ পিএম, ২০২৪-০১-২৩
অবৈধ অনুপ্রবেশসহ মাদকদ্রব্য ও অবৈধ মালামাল চোরাচালান নিরোধ এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়ন নিয়ে পার্বত্য রাঙামাটির দূর্গম সীমান্তের ওপারে বিজিবি-বিএসএফ এর সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে রাঙামাটি বিজিবি সেক্টর কর্তৃপক্ষ।
মঙ্গলবার দুপুরে ছোটহরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) ত্রিপুরাঘাট বিওপির বিপরীতে শিলকর-১ বিএসএফ বিওপির সন্নিকটে ভারতের অভ্যন্তরে রাঙামাটির বিজিবি সেক্টর কমান্ডার ও ভারতের আইজল এর বিএসএফ এর সেক্টর কমান্ডার পর্যায়ে এই সীমান্ত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় অবৈধ অনুপ্রবেশসহ মাদকদ্রব্য ও অবৈধ মালামাল চোরাচালান নিরোধ এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে বিষদ আলোচনা হয়েছে বলে রাঙামাটি বিজিবি সেক্টর কর্তৃপক্ষ জানিয়েছে।
বিজিবি কর্মকর্তা অতিরিক্ত পরিচালক(অপারেশন) কর্তৃক প্রেরিত প্রেস র্বাতায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। উক্ত প্রেস বার্তায় জানানো হয়, রাঙামাটির ভারত সীমান্তবর্তী এলাকায় সার্বক্ষণিক স্বাভাবিক পরিস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে প্রয়োজনীয় সকল প্রকার কার্যক্রম গ্রহণের বিষয়ে বিজিবি-বিএসএফ উভয়পক্ষ একমত পোষণ করেন।
সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন রাঙামাটি বিজিবি সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আনোয়ার লতিফ খান, বিপিএম (বার), পিএসসি এবং ভারতের বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ আইজল সেক্টরের ডিআইজি শ্রী কল্যাণ কান্তি মজুমদার-পিএমএমএস।
এছাড়াও বাংলাদেশের পক্ষে ০৪ জন অধিনায়ক ও ০৩ জন ষ্টাফ অফিসারসহ মোট ০৭ (সাত) জন এবং বিএসএফ এর পক্ষে ০৩ জন কমান্ড্যান্ট ও ০২ জন স্টাফ অফিসারসহ মোট ০৫ (পাঁচ) জন উক্ত সভায় অংশগ্রহণ করেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited