নিজস্ব প্রতিবেদক | ১২:০৮ এএম, ২০২০-১১-১১
শীত আসলেই প্রতিবছর রাঙামাটিতে পর্যটকদের আগমন বেড়ে যায়। তাই এখানে আসা পর্যটকদের জন্য নিরাপত্তা এবং সকল ধরনের সুবিধা বাড়াতে হবে। যাতে করে বেড়াতে আসা পর্যটকরা কোন সমস্যার সম্মুখীন না হয়। সোমবার (৯ নভেম্বর) দুপুরে রাঙামাটি সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা উপমার সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান (প্যানেল) নাসরিন ইসলাম, পুরুষ ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এরশাদ বিন শহীদ, উপজেলা এলজিইডি কর্মকর্তা ফয়জুর রাজ্জাকসহ উপজেলার গুরুত্বপূর্ণ কর্মকর্তারা সভায় অংশগ্রহন করেন।
সভায় বক্তারা বলেন, রাঙামাটি শহরে বর্তমানে মাদকের ছড়াছড়ি। শহরকে মাদকমুক্ত করতে হলে যুব সমাজের মাঝে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে জোড়ালো ভূমিকা পালনসহ অভিযান পরিচালনা করতে হবে। যাতে করে যুব সমাজ সেখান থেকে বেড়িয়ে আসে।
বক্তারা আরও বলেন, উপজেলার উন্নয়ন করতে হলে প্রত্যেক সরকারি সংস্থাগুলোতে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে সমন্বয় করে কাজ করতে হবে। সমন্বয়ের মাধ্যমে এলাকার উন্নয়ন তরান্বিত করতে হবে। তাহলে এখানে বসবাসরত মানুষ উপকৃত হবে এবং অনেক অসমাপ্ত কাজ সহজে শেষ করা যাবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited