আল মামুন | ০৪:১৪ পিএম, ২০২৪-০১-৩০
দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়িতেও অনুষ্ঠিত হয়েছে শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন শোভাযাত্রা। খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে এই শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি দলীয় কার্যালয় থেকে শুরু করে শাপলা চত্বর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন খান,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সওকত উল ইসলাম,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সদস্য জেলা সদস্য শামীম চৌধুরী,আফতার উদ্দিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা নিলোৎপল খীসা,খোকনেশ^র ত্রিপুরা,ক্যজরী মারমা উপস্থিত ছিলেন।
এছাড়াও দফতর সম্পাদক চন্দন কুমার দে, উপ-দফতর সম্পাদক নুরুল আজম, জেলা যুগ লীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন, তপন কুমার দেসহ জেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited