নিজস্ব প্রতিবেদক | ১২:০৩ এএম, ২০২৪-০২-০২
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ও খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাকে পার্বত্য জেলা রাঙামাটিতে সংবর্ধিত করেছে জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন পেশাজীবি সংগঠন। বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহরের পৌর চত্ত্বর মাঠে রাঙামাটি জেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গসংগঠনের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও ২৯৯ আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এর সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর, সাংগঠনিক সম্পাদক মো শাওয়াল উদ্দিন, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময়, প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বিগত সময়ে পার্বত্য এলাকায় ঘরে ঘরে বিদ্যুৎ থেকে শুরু করে স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সবকিছু করা হয়েছে। যেসমস্ত কাজ এখনো সমাপ্ত হয়নি তা সমাপ্ত করা হবে।
বঙ্গবন্ধুর যে স্বপ্ন তা ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে। তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকারের আগে আরো অনেকেই সরকার গঠন করেছে, কিন্তু দীর্ঘদিন ধরে পার্বত্য এলাকায় চলমান সাম্প্রদায়িক সংঘাত বন্ধ করে শান্তি ফিরাতে পারেনি। একমাত্র আওয়ামী লীগ সরকারের সৎসাহসীকতায়, রাজনৈতিক দূরদর্শিতার কারণে এই পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে পেরেছে। শান্তি চুক্তি বাস্তবায়ন হয়েছে।
পাহাড়ে শান্তি ফিরেছে আওয়ামীলীগ সরকার দেশের মানুষ কথা ভাবে, দেশের শান্তির কথা ভাবে বলে পার্বত্য অঞ্চলে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সংঘাত বন্ধ করতে পেরেছে। প্রধান অতিথি বলেন, আগামী ৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিনত করার হবে। এটাই একমাত্র লক্ষ্য আওয়ামী লীগ সরকারের।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited