নিজস্ব প্রতিবেদক | ১০:৩৫ এএম, ২০২৪-০২-০২
রাঙামাটির অন্যতম পর্যটন স্পট সাজেকে মধ্যরাতে আকস্মিক অগ্নিকান্ডে রিসোর্ট, দোকান ও বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সাজেক ভ্যালীর কংলাক পাহাড়ের হোটেল-মোটেল রিসোর্ট এলাকায় আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যেই আশেপাশে ছড়িয়ে পড়ে। এতে করে মেঘছোয়া রিসোর্ট, ফুরেংগি রিসোর্ট, দুমদে রিসোর্ট ও কাঠের তৈরী একটি বসত ঘর আগুনে পুড়ে যায়। আগুন অন্ত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট্যরা দাবি করেছে।
সাজেক কটেজ মালিক সমিতির সহ-সভাপতি চাইথুয়াং অং চৌধুরী জানিয়েছেন, মেঘছোঁয়া রিসোর্ট থেকে আগুন লেগে পাশের ফড়িংগি রিসোর্ট, স্থানীয় ভূবন ত্রিপুরার বাড়ি ও একটি দোকান পুড়ে যায়। তবে রিসোর্টে অবস্থানরত পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ৩৬নং সাজেক ইউনিয়নের পর্যটন পাড়া নামে পরিচিত কংলাক পাড়ার মেঘছোঁয়া রিসোর্টের পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে সাজেক বিওপি ও সাজেক আর্মি ক্যাম্প হতে ০২টি টহল দল ঘটনাস্থলে গমন করে স্থানীয়দের সহায়তায় দীর্ঘ অন্তত ২ ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এরই মধ্যে আগুনে দুইটি রিসোর্ট, একটি বাড়ি ও একটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited