আল মামুন | ০৮:৫৫ পিএম, ২০২৪-০২-০৫
ট্রাফিক আইন লঙ্ঘন করার অপরাধে অভিযান চালিয়ে ৪০টিরও বেশি মামলা এবং ৩০টি গাড়ি আটক করেছে খাগড়াছড়ি ট্রাফিক পুলিশ। এ সময় করা হয় জরিমানা। সোমবার (৫ ফেব্রুয়ারী ২০২৪) সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত চলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ মামলা করে।
মামলার মধ্যে রয়েছে- উল্টোপথে গাড়ি চালানো, লাইসেন্স বিহীন গাড়ি চালানো, শহরের মধ্যে কৃষি কাজে ব্যবহৃত পাওয়ার টিলার চালানো, যত্র-তত্র গাড়ি পার্কিং, গাড়ির ছাঁদে যাত্রী নেওয়া, ট্রাফিক আইন অমান্য করে মোটরসাইকেল চালনোসহ রাস্তার ফুটপাত দখল মুক্ত করতে ট্রাফিক বিভাগ এ ধরনের উদ্যোগ নেয়।
অভিযান পরিচালনা কালে ট্রাফিক আইন লঙ্ঘনকারী'রা জানান, আমাদের মাথায় হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স ছিলো না। গাড়ির ছাঁদে যাত্রী নেওয়া এবং উল্টোপথে গাড়ি চালানোর অপরাধে আমাদের মামলা দেওয়া হয়েছে।
জেলা ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর সুপ্রিয় দেব ও সার্জেন্ট তরুণ জানান, খাগড়াছড়ি পুলিশ সুপারের নির্দেশে ফুটপাত দখলমুক্ত করা এবং গাড়ির অবৈধ পার্কিং এর বিষয়ে বেশ কয়েক বার শর্তক করা পর এ ধরনের অভিযান চালানো হচ্ছে। এ অভিযান সপ্তাহ ব্যাপী চলবে। মূলত: ট্রাক্টর,অবৈধ টমটম, নসিমন, মোটরসাইকেল, হেলমেট ও লাইসেন্স বিহীন গাড়ি চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এ ধারা চলমান থাকবে বলে জানান।
সদর থানা ওসি তানভীর হাসান জানান, পর্যটন নগরী খাগড়াছড়িকে যানযট মুক্ত পরিছন্ন রাখার জন্য পুলিশ সুপারের নেতৃত্বে এবং ট্রাফিক পুলিশের সহায়তায় আমরা এ অভিযান অব্যাহত রাখবো। ফুটপাতে অবৈধ কিছু রাখা যাবে না। নিদিষ্ট পার্কিং প্লেস ছাড়া যেখানে সেখানে গাড়ি পার্কিং করা যাবে না। হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া অবৈধ কোনো গাড়ি চলতে দেওয়া যাবে না। যাতে শহরটা সুন্দর রাখা যায় সেই চেষ্টায় আমরা অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited