নিজস্ব প্রতিবেদক | ০৬:২৯ পিএম, ২০২৪-০২-০৬
মিয়ানমারের অভ্যন্তরে জান্তা বাহিনী এবং সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। সীমান্ত এলাকায় এসে পড়ছে মর্টার শেল ও গোলা। এমন পরিস্থিতিতে সীমান্ত এলাকার বাসিন্দাদের জন্য আশ্রয়কেন্দ্র খুলেছে বান্দরবান জেলা প্রশাসন।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন সীমান্ত পরিদর্শনে এসে এসব কথা জানান।
বান্দরবানের জেলা প্রশাসক জানান, মিয়ানমারে চলমান সংঘর্ষের জেরে উত্তেজনা চলছে বাংলাদেশ সীমান্তে। তাই আমরা সীমান্ত এলাকার মানুষের জন্য ২টি আশ্রয় কেন্দ্র খুলেছি। আমাদের আহ্বান সীমান্ত এলাকার মানুষজন যাতে আশ্রয়কেন্দ্রে চলে যান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও কথা হয়েছে যদি ঝুঁকিপূর্ণ মনে হয় তাহলে সবাইকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাব।
তিনি বলেন, মিয়ানমার থেকে যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের ফেরত পাঠানো বা পুশব্যাক করার জন্য কার্যক্রম শুরু হয়েছে। এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা আশা করছি তাদের ফেরত পাঠানোর কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে পারব।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের পরিস্থিতি আগের চেয়ে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলেও জানান জেলা প্রশাসক।
বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, বিজিবি, পুলিশ, গোয়েন্দা সংস্থা ও জেলা প্রশাসক একসঙ্গে কাজ করছি। বিজিবির কাছ থেকে যে ধরনের সহায়তা চাওয়া হচ্ছে আমরা তা করছি। আরও সহায়তা লাগলে করবো।
পুলিশ সুপার আরও বলেন, আমরা সবচেয়ে বেশি জোর দিচ্ছি রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে। এই এলাকার মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited