নিজস্ব প্রতিবেদক | ১১:১২ পিএম, ২০২৪-০২-০৬
খাগড়াছড়ির মানিকছড়ি থানা পুলিশের চৌকস দল গোপন সংবাদে অভিযান চালিয়ে ৬০ পিছ ইয়াবাসহ মাদক সেবী ও বিক্রেতা মো. হানিফ ওরফে স্বপন মিয়া (২৮) কে আটক করেছে।
৬ ফেব্রুয়ারী মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯ টায় উপজেলার সদর মুসলিমপাড়া এলাকায় ইয়াবা বেচাকেনার গোপন সংবাদ পেয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও.সি) মোহাম্মদ ইকবাল উদ্দিনের নির্দেশে মোবাইল টিমের উপ-পরিদর্শক (এস.আই) সুমন কান্তি দে ও সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযানে বের হন।
সদর ইউপি'র ৮নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়ার মৃত. মো. রফিকুল ইসলামের পুত্র মো. হানিফ ওরফে মো. স্বপন মিয়া(২৮) এর ঘরে অভিযান চালিয়ে তার দেহ(পেন্টের পকেট) থেকে ৬০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবাসহ অভিযুক্তকে আটক করে থানায় নেওয়া হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের সুপারের দিকনির্দেশনায় জনপদে মাদকসহ সকল অপরাধের বিরুদ্ধে পুলিশ সোচ্চার। এরই অংশ হিসেবে ৬০ পিছ ইয়াবাসহ এক মাদক সেবী ও বিক্রেতাকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited