আল মামুন | ১২:৩৮ এএম, ২০২৪-০২-০৯
২৪ আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম,এসপিপি,এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি বলেছেন, শিক্ষা জাতির মেরুদন্ড। দেশ ও সমাজকে এগিয়ে নিতে হলে সুশিক্ষার বিকল্প নেই। আজকের শিশুরাই একদিন এদেশ পরিচালনার কাজে নিয়োজিত হবে।
বৃহস্পতিবার (৮ফেব্রুয়ারী ২০২৪) সকালে খাগড়াছড়ির গুইমারা শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয়ে সুধী সমাবেশ, ২০২৩ এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব একথা বলেন।
তিনি আরো বলেন, দেশ মাতৃকার জন্য নিজেদের গড়ে তুলতে হবে। এই দেশ-এই মাটি আমাদের সকলের। তাই শিক্ষার কোন বিকল্প নেই। পড়া-লেখার পাশাপাশি খেলাধুলার মধ্য দিয়ে শরীর চর্চা অপরিহার্য্য। এ সময় প্রধান অতিথি সুশৃঙ্খল সমাজ,দেশ ও শান্তি প্রতিষ্ঠায় সকলকে সজাগ থাকার আহবান জানান।
স্কুল প্রাঙ্গনে বেলুন ও শান্তির প্রতিক পায়রা অবমুক্ত,জাতীয় পতাকা উত্তোলনের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সুধী সমাবেশ ও পুরস্কার বিতরণী আয়োজনের সূচনা করা হয়। এর আগে তাসপিয়া তাসনিম সায়বা এবং উমেনু মারমা প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন।
গুইমারা শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক কামরুন্নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি জোন অধিনায়ক ও বিদ্যালয়ের সহ সভাপতি লে: কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা,বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার সেনা কর্মকর্তাবৃন্দ,বিদ্যালয়ের শিক্ষকরা এতে অংশ নেয়।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited