মাহাদি বিন সুলতান | ১২:৫২ পিএম, ২০২০-১১-১১
নানিয়ারচর উপজেলায় ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানিয়ারচর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি প্রিয়তোষ দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ঝিল্লুল মজুমদারের সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগ'র দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি ত্রিদিব কান্তি দাশ, বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওয়াহাব হাওলাদার, সাধারণ সম্পাদক ইলিপন চাকমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগের আহ্ববায়ক আসমা আক্তারসহ আওয়ামীলীগ এবং অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা যুবলীগের গৌরবময় ইতিহাসের তাৎপর্য তুলে ধরেন। যুবকদেরকে যুবলীগের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবলীগের পতাকা তুলে আসার আহ্বান জানান এবং বর্তমান সরকারের উন্নয়নের অগ্রগতির কথা তুলে ধরেন। বক্তারা আরও বলেন, বর্তমানে একটি মহল সরকারের ভাবমূর্তি বিনষ্টে যুবলীগ ও ছাত্রলীগ কে ধর্ষক প্রমানে অপচেষ্টা চালাচ্ছে। সকলকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ারও আহ্বান জানান তাঁরা।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited