নিজস্ব প্রতিবেদক | ০১:০৩ এএম, ২০২৪-০২-০৯
পার্বত্য চট্টগ্রামে স্থানীয় জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে নিয়োজিত রয়েছে। বিশেষ করে দূর্গম এলাকার শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।
বৃহষ্পতিবার দুপুরে বান্দরবান সদর উপজেলার দূর্গম চিম্বুক এলাকায় চিম্বুক পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি, রিজিয়ন কমান্ডার।
এসময় তিনি আরো বলেন, দূর্গম এলাকার ছাত্র-ছাত্রীদের শিক্ষার্জনে বেশি আগ্রহী করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আজকের এই আয়োজন চলমান কর্মকান্ডের একটি অংশমাত্র। ইতোমধ্যে প্রত্যেন্ত এলাকার স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রীর পাশাপাশি শীতবস্ত্র বিতরণ করেছি।
এছাড়াও বেসরকারী যেসব স্কুলে শিক্ষক সংকট রয়েছে সেখানে আমরা শিক্ষক নিয়োগ দিয়েছি। যাতে করে দূর্গম এলাকার কোমলমতি ছাত্র-ছাত্রীদের পাঠদান কার্যক্রম বন্ধ না হয়। শুধু শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ নয়, স্কুলের অবকাঠামো উন্নয়ন, স্থানীয় জনসাধারণের জন্য চিকিৎসার ব্যবস্থা করা, রাস্তাঘাটের উন্নয়নসহ বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।
পরে চিম্বুক পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৯৮ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ বিতরণ করা হয়। এছাড়াও ৩ জন শিক্ষককে শীতের জ্যাকেট দেয়া হয়।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited