আলমগীর মানিক | ১২:৪৬ এএম, ২০২৪-০২-১৫
আলমগীর মানিক
রাঙামাটিসহ পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়নে সংরক্ষিত নারী সংসদ সদস্য হতে চলেছেন রাঙামাটি সদর উপজেলাধীন জীবতলী ইউনিয়নের সাবেক ইউপি সদস্যা জ¦রতি তঞ্চঙ্গ্যা। বুধবার(১৪ ফেব্রুয়ারী) দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এমপি’র বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি জননেত্রী শেখ হাসিনা। সভায় সিদ্ধান্ত অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনে মনোনীত মহিলা আসনের তালিকায় ৪৮ জনের মধ্যে ৪৬ নাম্বারে জ্বরতি তঞ্চঙ্গ্যা’ জেলা রাঙামাটির নাম উল্লেখ রয়েছে। প্রকাশিত এই তালিকার মাধ্যমেই দ্বাদশ জাতীয় সংসদের ৩৩৩নং আসনের সংরক্ষিত এমপি পদে আসীন হতে চলেছেন রাঙামাটির বিলাইছড়িতে জন্ম নেওয়া জ¦রতি তঞ্চঙ্গ্যা।
তার পারিবারিকসূত্রে জানা গেছে, জ্বরতি তঞ্চঙ্গ্যা’র পিতা মৃত: পদ্ম মুনি তঞ্চঙ্গ্যা,মাতা- গুয়ামালা তঞ্চঙ্গ্যা, চার ভাই দুই বোনের মধ্যে সে সবার ছোট এবং বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যার ছোট বোন। বিবাহ সূত্রে জীবতলী ইউনিয়নের হাজাছড়ি এলাকার বাসিন্দা হলেও জন্মস্থান বিলাইছড়ি উপজেলার কুতুব দিয়া গ্রামে। তিনি জীবতলী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্যের দায়িত্বও পালন করেছেন।
রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মূছা মাতব্বর এক প্রতিক্রিয়ায় বলেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী রাঙামাটি থেকে সংরক্ষিত মহিলা এমপি মনোনীত করায় রাঙামাটিবাসী খুবই আনন্দিত। আমরা রাঙামাটিবাসী তথা রাঙামাটি জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে নেত্রীকে অভিনন্দন কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই মনোনীয়ন তৃণমুলের নেতা-কর্মীদের দলের প্রতি আস্থা-বিশ্বাস’সহ দ্বায়িত্ববোধ বাড়াবে বলেও মন্তব্য করেছেন হাজী মূছা মাতব্বর।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited