নিজস্ব প্রতিবেদক | ০১:১০ পিএম, ২০২৪-০২-২৭
"স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান " এই প্রতিপাদ্য নিয়ে পার্বত্য জেলা রাঙামাটিতে জাতীয় পরিসংখ্যান দিবস ও স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যলয়ের সামনে থেকে র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান।
এতে পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুজ্জামান মহসিন রোমান, এলজিইডি রাঙামাটি অফিসের নির্বাহী প্রকৌশলী আহামদ শফি ,জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধিসহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, উন্নত জীবনের সোপান তৈরী করে পরিকল্পনা। তাই সঠিক পরিকল্পনা প্রণয়নে গুণগতমানের পারিসাংখ্যিক তথ্যের কোন বিকল্প নেই। শুমারী এবং চলমান বিভিন্ন জরিপ কার্যক্রমে দায়িত্ব পালনকারী ব্যক্তি এবং সংশ্লিষ্ট দপ্তর দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited