নুরুল কবির | ১২:২৮ এএম, ২০২৪-০৩-১৩
বান্দরবান সদর উপজেলায় ৪কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর ও উদ্বোধন করেছেন বান্দরবান ৩০০আসনের সংসদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রর্ণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি।
মঙ্গলবার (১২মার্চ) সকালে পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে ৪কোটি ৩৮লাখ টাকার ব্যয়ে ৮টি উন্নয়ন কাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর বাহাদুর উশৈসিং এমপি ফলক উন্মোচন করেন।
এসময় বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী, পৌর মেয়র শামসুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান, সিনিয়র সহকারী প্রকৌশলী লেলিন চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
তংপ্রু পাড়া বেসকারী প্রাথমিক বিদ্যালয় উদ্ধোধন শেষে বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন- পার্বত্য এলাকার শিক্ষাব্যবস্থার উন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। সমতলের মতো পার্বত্য এলাকার শিক্ষার উন্নয়ন হচ্ছে আর বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় অসংখ্য স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে। পার্বত্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা আর সুদৃষ্টির কারণে পাহাড়ে এখন অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠছে। আর শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে এখন অনেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে। সেই সঙ্গে বিনামূল্যে বিদ্যালয়ে লেখাপড়ার সুযোগের পাশাপাশি অসংখ্য শিক্ষকের নিয়োগ দিয়েছে।
আওয়ামী লীগ সরকার একটি শিক্ষাবান্ধব সরকার বলে মন্তব্য করে বীর বাহাদুর উশৈসিং আগামীতেও এ সরকারের পাশে সবাইকে থাকার আহ্বান জানান। এছাড়া শিক্ষার উন্নয়নে সবাইকে কাজ করার অনুরোধ জানান।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited