নিজস্ব প্রতিবেদক | ০১:১৫ এএম, ২০২৪-০৩-৩০
বিশ্ব নাট্য দিবস উপলক্ষ্যে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে ৩দিনব্যাপি নাট্য উৎসব উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(২৮মার্চ) সন্ধ্যায় ক্ষুদ্র নৃ- গোষ্ঠি সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে প্রথম দিন অড়ং থিয়েটারের পরিবেশনায় বিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার এর নাটক চাকমা ভাষায় অনূদিত মার্চেন্ট অব ভেনিস মঞ্চায়নের মধ্যদিয়ে তিন-দিনব্যাপি এ নাট্য উৎসবে সূচনা হয়।
এদিন নাট্য উৎসবটি মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে শুভ উদ্বোধন করেন অত্র ইনস্টিটিউটের নির্বাহী সদস্য চামেলি ত্রিপুরা এবং সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন ইনস্টিটিউটের উপ-পরিচালক জিতেন চাকমা।
দ্বিতীয় দিন মঞ্চায়িত হবে অড়ং থিয়েটারের পরিবেশনায় মাচক্যান জ্যা অবলম্বনে মারমা নাটক মাছেং ও ত্রিপুরা নাট্যদল'র পরিবেশনায় ত্রিপুরাদের রুপকথার গল্প অবলম্বনে নাটক খেলাংবার।
তৃতীয় দিন মঞ্চায়িত হবে অড়ং থিয়েটারের পরিবেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের "দুই বিঘা জসি" কবিতার অবলম্বনে চাকমা চাকমা ভাষায় অনূদিত নাটক দ্বি হানি ভুঁই এবং জুম ঈসথেটিকস কাউন্সিল (জাক) এর পরিবেশনায় মঞ্চায়িত হবে দুলো পেদার দোলি নাজানা।
মার্চেন্ট অব ভেনিস, মাছেং ও দ্বি হানি ভুঁই নাটকটি নির্দেশনায় ছিলেন লাব্রিচাই মারমা,খেলাংবার নাটকের নির্দশনায় ছিলেন রুমি ত্রিপুরা এবং দুলো পেদার দোলি নাজানা নাটকটির নির্দেশনায় ছিলেন সুখ ময় চাকমা।
তিনদিনব্যাপি এ নাট্য উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের আর্য্যমিত্র চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited