আল মামুন | ০২:২৯ এএম, ২০২৪-০৪-০৪
খাগড়াছড়ির গুইমারা অঞ্চলের স্থিতিশীলতা এবং শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যানমুলক কর্মসুচি পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে গুইমারা রিজিয়ন ৪৫০টি পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করেছে।করা হয়েছে।
বুধবার (৩ এপ্রিল ২০২৪) সকালে গুইমারা সেনা রিজিয়নের আয়োজনে শহীদ লে: মুশফিক উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন, ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম,এসপিপি,এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল।
উপহার সামগ্রী বিতরণের পর উপস্থিত সকলকে ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করে বলেন, আর্তমানবতা ও আর্থ-সামাজিক উন্নয়ন এবং যে কোনো দূর্যোগ পরিস্থিতিতে সকলের জন্য সেনাবাহিনীর সাহাস্য ও প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে। পাহাড়ের স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলা বাজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যানমুলক কর্মসুচি পরিচালনা করে আসছে।বাংলাদেশ সেনাবাহিনী পূর্বের ন্যায় সকলের পাশে থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং পার্বত্য চট্রগ্রামে শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাবে।
এসময় উপস্থিত ছিলেন,সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি জি, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্নেল মো কামরুল হাসান, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমাসহ রিজিয়নের সামরিক পদস্থ কর্মকর্তাবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited