নিজস্ব প্রতিবেদক | ০১:৪৭ পিএম, ২০২৪-০৪-২৮
বান্দরবানের রুমা-থানচি সীমান্তবর্তী বাকলাই এলাকায় পড়ে থাকা দুজনের লাশ মরদেহ উদ্ধারের যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে তাদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। রোববার (২৮ এপ্রিল) সকালে রুমা-থানচি রেমাক্রী ইউনিয়নের বাকলাই এলাকায় মরদেহ দুটি পাওয়া যায়। তাদের পরনে কেএনএফের পোষাক থাকায় ধারনা করা হচ্ছে মরদেহ দুটি কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ সদস্যের।
সত্যতা নিশ্চিত করে থানচি থানাএ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জসিম উদ্দিন বলে, স্থানীয়দের মাধ্যমে দুটি লাশের খবর পেয়েছি। পোশাক পরনের থাকায় কেএনএফ দুই সদস্য বলে ধারনা করা হচ্ছে। পুলিশ জানায়, রোববার সকালে রুমা ও থানচির বাকলাই এলাকায় দুটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
তারা কে বা কারা সে বিষয়ে জানা না গেলেও তাদের গায়ে কেএনএফ এর পোষাক পরিহিত ছিল বলে জানায় স্থানীয়রা। এর আগে ব্যাংক ডাকাতির ঘটনায় রুমা ও থানচিতে কেএনএফ সন্ত্রাসীদের ধরতে পরিচালিত হচ্ছে যৌথ অভিযান। এ পর্যন্ত যৌথ অভিযানে কেএনএফ এর ৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও ২২ এপ্রিল রুমার উপজেলার মুনলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর গুলিতে নিহত হয় লালরেন রোয়াত বম। এ বিষয়ে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানায়, লাশ উদ্ধারে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। জায়গাটি দূর্গম হওয়ায় পায়ে হেটে যেতে হচ্ছে। ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত জানতে পারব।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited