আলমগীর মানিক | ০২:১৪ পিএম, ২০২৪-০৫-০১
আলমগীর মানিক
পৃথিবীর সকল দেশের নিপীড়িত, বঞ্চিত শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করা,পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদী শ্রেণীকে পরাজিত করে শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে গঠিত মহাণ মে দিবস নানান অনুষ্ঠানের মধ্যদিয়ে পার্বত্য রাঙামাটিতে পালিত হয়েছে। দিবসটি পালনে রাঙামাটি জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শোভযাত্রা, আলোচনা সভার আয়োজন করেছে।
বুধবার (১ মে) সকালে ‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবসের আলোচনাসভা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্র কর্তৃপক্ষ। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটির জেলা প্রশাসক মো: মোশারফ হোসেন খান।
অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা: নূয়েন খীসা, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, শ্রম কল্যাণ কেন্দ্রের ডা: ফারজানা আক্তারসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, বুধবার সকালে রাঙামাটি জেলা শ্রমিক লীগের উদ্যোগে রাঙামাটি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালী নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার আহমদের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় জেলা আ’লীগের সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাওয়াল উদ্দিন, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো: শামসুল আলম, জেলা আ’লীগের সহ-সভাপতি রফিকুল মওলা, জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তারসহ সংশ্লিষ্ট নেতাকর্মীরা কর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমিক-মালিকের বৈষম্য কমাতে হবে। শ্রমিকদের পরিশ্রমে আমাদের সভ্যতা গড়ে উঠেছে। যাদের শ্রমে আমাদের আধুনিক সভ্যতা দিনদিন এগিয়ে যাচ্ছে তাদের কথা আমাদের ভাবতে হবে। এইজন্য শ্রমিকদের জন্য প্র্রশিক্ষণ, বীমা করা, চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করাসহ নানা সুযোগ-সুবিধা বাড়াতে হবে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited