মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির | ১২:৩৬ এএম, ২০২৪-০৫-১৪
মো. সোহরাওয়ার্দী সাব্বির
রাঙামাটিতে তথ্য অফিসের উদ্যোগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)'র আওতায় "স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রাঙামাটি পাবলিক কলেজে শিক্ষার্থীদের নিয়ে এই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা। এ সময় রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাউসার আহম্মেদ, জেলা তথ্য অফিসার রাহুল বনিক সহ কলেজের শিক্ষক শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন , দেশ ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছে । এখন আমাদের আগামী দিনে একটি স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। এই পথে আমরা অনেক দূর এসেছি। এখন গ্রামে বসেও ডিজিটাল বাংলাদেশের সুফল পাওয়া যাচ্ছে।
বক্তারা পেনশন স্কিম নিয়ে বলতে গিয়ে তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করেই প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন। কর্মজীবন শেষে নিশ্চিত জীবন যাপনের জন্য দেশের সকল নাগরিকদের চারটি পর্যায়ের যেকোনো একটি পেনশন স্কিম করা খুবই প্রয়োজন। পেনশন স্কিম স্মার্ট বাংলাদেশ গড়তেও সহায়ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন ।বক্তারা সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত নানা বিষয় তুলে ধরে সকলকে সম্পৃক্ত হওয়ার আহবান জানানো হয়।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited