নানিয়ারচর প্রতিনিধি | ০৮:০০ পিএম, ২০২০-০৯-০৪
"পুলিশই জনতা জনতাই পুলিশ "এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানিয়াচর থানার উদ্যোগে বিট পুলিশিং উদ্বোধন ও স্থানীয় জনগণের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪.৩০ ঘটিকার সময় নানিয়ারচর ইউনিয়ন পরিষদের এক কক্ষে এই বিট পুলিশিং কর্মশালা কার্যক্রম অনুষ্ঠিত হয় ও নানিয়ারচর ইউনিয়নের বিট পুলিশিং উদ্বোধন করা হয়।
উদ্ভোধনী অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন ইন্সপেক্টর তদন্ত মোঃ মাসুদ খান। এসময় আরো উপস্থিত ছিলেন নানিয়ারচর থানার এএসআই ও বিট অফিসার মোঃ রওশন জামান, এসআই ও সহ বিট অফিসার জুয়েল দাস, এসআই ও সহ বিট অফিসার মোঃ সোহায়েব, ইউপি সদস্য প্রিয়তোষ দত্ত, নানিয়ারচর বাজারের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশার জন সাধারণ।
উদ্ভোধন ঘোষণার পর এই বিট পুলিশিং কার্যক্রম কিভাবে কাজ করবে তা নিয়ে জনগণের মাঝে আলোচনা করা হয়।
আলোচনায় উদ্ভোধক ও প্রধান অতিথি ইন্সপেক্টর তদন্ত মোঃ মাসুদ খান বলেন, আমরা মাসে ২ বা ৩ দিন যেকোনো সময় নির্ধারণ করে দিবো এবং নির্দিষ্ট বিটপুলিশিং কার্যালয়ে আপনাদের অভিযোগগুলো উত্থাপন করবেন। আর সর্বদা বিট পুলিশং এর অফিসারদের নাম্বার রাখবেন অপরাধ ও অনিয়ম দেখলে তাৎক্ষণাৎ জানাবেন।
বিট পুলিশ অফিসার ও নানিয়ারচর থানার এএসআই রওশন জামান বলেন, পুলিশ জনগণের বন্ধু আমরা বন্ধুত্ব আরো গভীর করতে চাই আরো কাছে আসতে চাই তাই বিট পুলিশিং এর মাধ্যমে আপনারা নির্ভয়ে সকল তথ্য দিয়ে সহায়তা করবেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited