আল মামুন | ০৪:১০ পিএম, ২০২৪-০৬-০৫
খাগড়াছড়ির মানিকছড়িতে দেশীয় তৈরি এলজিসহ মো. লোকমান হোসেন (২৪) নামের এক যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (৪ জুন) বিকেলে মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার মদন গোপাল সেবাশ্রম সংলগ্ন চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক থেকে চট্টগ্রামের র্যাব-৭ এর একটি দল তাকে আটক করে।
পুলিশ জানায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসায়ের সাথে জড়িত থাকার তথ্য ছিল র্যাবের হাতে। যার ফলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার গচ্ছাবিল এলাকার মদন গোপাল সেবাশ্রম সংলগ্ন চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড কার্তুজ এবং তার ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে র্যাব-৭।
পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে চট্টগ্রামের হাটহাজারী র্যাব-৭ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাত ১০টার দিকে আটককৃত অস্ত্র ব্যবসায়ের সাথে জড়িত লোকমান হোসেনকে মানিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মো. ইকবাল উদ্দিন জানান, অস্ত্র ব্যবসায়ের সাথে জড়িত থাকার অপরাধে র্যাবের হাতে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ যে, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে।
র্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্র্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগণের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited