নিজস্ব প্রতিবেদক | ০৯:৫৭ পিএম, ২০২৪-০৬-১১
বান্দরবানে রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি ও আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্র লুটের মামলায় বিভিন্ন সময় গ্রেফতারকৃত কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের ৩০ জন আসামীকে চট্টগ্রামে কারাগারে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) সকালে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় বান্দরবান জেলা কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে প্রেরণ করা হয়।
কারাগারে সূত্রে জানা যায়, রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরনের ঘটনায় বান্দরবান কারাগারে আটক কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর ৩০ সদস্যকে চট্টগ্রাম বিভাগীয় কারাগারে হস্তান্তর করা হয়েছে। জেলখানায় স্থান সংকুলান না হওয়ায় তাদেরকে চট্টগ্রাম কারাগারে হস্তান্তর করা হয়। এদের মধ্যে ১৫ জন নারী ও ১৫ জন পুরুষ সদস্য রয়েছে।
এ বিষয়ে বান্দরবান জেল সুপার জান্নাতুল ফরহাদ বলেন, কারাগারে স্থান সংকুলান না হওয়ার কারণে কেএনএফ এর ৩০ আসামীকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। তাদের আদালতের হাজিরা থাকলে নিয়ে আসা হবে অথবা ভার্চুয়ালী হাজিরা নেয়া হবে।
উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরন করে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ। এরপর থেকে কেএনএফ কে ধরতে শুরু হয় যৌথ অভিযান। এ পর্যন্ত যৌথ অভিযানে কেএনএফ এর ৯৪ জনকে গ্রেফতার করে কারাগারে প্রেরন করে আইন শৃঙ্খলাবাহিনী।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited