নুরুল কবির | ০১:০৩ এএম, ২০২৪-০৬-১২
ধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা, কেউ আর গৃহহীন ও ভূমিহীন থাকবে না। এর ধারাবাহিকতায় বান্দরবান পার্বত্য জেলায় ৫ম পর্যায়ের ২য় ধাপে ৩৮২টি উপকারভোগী পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার(১১ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ম পর্যায়ের ২য় ধাপে নির্ধারিত গৃহসমূহ উপকারভোগী পরিবারের মাঝে ০২ শতাংশ জমিসহ হস্তান্তর কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী উদ্বোধন ঘোষণার পর বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, বান্দরবান পৌরসভার মেয়র শামসুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম, সদর উপজেলার চেয়ারম্যান আবদুল কুদ্দুছ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, রোয়াংছড়ি উপজেলা নিবাহী অফিসার মো: সাইফুল ইসলাম, নাইক্ষংছড়ি উপজেলা নিবাহী অফিসার মো: জাকারিয়া, সদর উপজেলা ত্রান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম ও রোয়াংছড়ি উপজেলা ত্রান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ জন প্রতিনিধি ও রাজনৈতিক নেতাকমীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের তথ্য মতে, গৃহ নির্মাণের ধারাবাহিকতায় ৫ম পর্যায়ের ২য় ধাপে বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বান্দরবান সদর উপজেলায় ৪৬টি (সেমি পাকা ২১টি ও মাচাং ঘর ২৫টি), লামা উপজেলায় ৫৮টি (সেমি পাকা ৪৪টি ও মাচাং ১৪টি), আলীকদম উপজেলায় ০৭টি (সেমি পাকা ০৫টি ও মাচাং ০২টি), নাইক্ষ্যংছড়ি উপজেলায় সেমি পাকা ১২৮টি, রুমা উপজেলায় মাচাং ৩০টি, রোয়াংছড়ি উপজেলায় ০৮টি (সেমি পাকা ০৫টি ও মাচাং ০৩টি) ও থানচি উপজেলায় মাচাং ১০৫টি। বান্দরবান পার্বত্য জেলায় সর্বমোট ৩৮২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে। তার মধ্যে ২০৩ টি সেমিপাকা ঘর ও ১৭৯টি মাচাং ঘর।
এর আগে, বান্দরবান পার্বত্য জেলায় প্রধানমন্ত্রী কর্তৃক ১ম পর্যায়ে ২১৩৪টি, ২য় পর্যায়ে ৫৬৪টি, ৩য় পর্যায়ে ২৯৫টি, ৪র্থ পর্যায়ে ৮৮৪টি এবং ৫ম পর্যায়ের ১ম ধাপে ৪১৪টি গৃহ হস্তান্তর করা হয়েছিল। প্রত্যেক পরিবারের জন্য ০২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদান কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited