নিজস্ব প্রতিবেদক | ০২:৫৭ পিএম, ২০২০-১১-১৫
পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া দুঃস্থ মহিলাদের কল্যাণে বিভিন্ন ধরনের উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারই অংশ হিসাবে গরীব ও দুস্থ নারীদের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও জেলা পরিষদের বাস্তবানে এই সেলাই মেশিনসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এর ফলে আত্ম কর্মসংস্থানের মাধ্যমে দেশ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে এবং সেলাই মেশিন যারা পেয়েছেন তাদের সংসারে একটি আয়ের পথ হিসেবে কাজ করবে।
রবিবার (১৫ নভেম্বর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আয়োজনে রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় দুঃস্থ মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানে কম্পিউটার সেট, স্টীল খাঁটিয়া মসজিদে গিলাব, ফ্যান ও টিভি সেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য মনোয়ার আক্তার জাহানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বর, অংসুই প্রু চৌধুরী, শান্তনা তংচঙ্গ্যা, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিক আহমদ তালুকদার প্রমুখ।
সভাপতির বক্তব্যে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য মনোয়ার আক্তার জাহান বলেন, আওয়ামীলীগ সরকার পাহাড়ে বিভিন্ন উন্নয়নের মাধ্যমে নারীদের অগ্রযাত্রাকে অব্যাহত রেখেছে। কারণ জাতির অর্থনৈতিক পরিবর্তন আনতে হলে নারীদের ভুমিকা অপরিসীম। তিনি বলেন, বিশ্বায়নের এ যুগে প্রগতিশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যে নারীর অধিকার, ক্ষমতায়ন ও কর্মবান্ধন পরিবেশ সৃষ্টি অত্যাবশ্যক। তাই সমাজের মূল ¯্রােতধারায় নারী উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তাই নারীদের আত্মনির্ভরশীল ও সাবলম্বি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও জেলা পরিষদের উদ্যোগে এইসব সেলাই মেশিনসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। কারণ অর্থনৈতিক প্রবৃদ্ধি তরান্বিত করাসহ টেকসই জাতীয় উন্নয়ন নিশ্চিত করার জন্য দক্ষ মানব সর্ম্পদের কোন বিকল্প নেই।
পরে রাঙ্গামাটির বিভিন্ন এলাকার ৪৩ জন দুঃস্থ ও অসচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন, রাঙ্গামাটি জেলা বঙ্গবন্ধু তথ্য ও গবেষণা কেন্দ্রকে ১টি কম্পিউটার সেট, শহরের আসামবস্তী নারিকেল বাগান জামে মসজিদে ষ্টীল খাটিয়া, পৌর এলাকার ৩০টি মসজিদে মরদেহ ধোয়ার গিলাব, ইয়াং রাঙ্গামাটি স্পোটিং ক্লাবকে ১টি পেডেল স্ট্যান্ড ফ্যান বিতরণ করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited