নুরুল কবির | ১২:১২ এএম, ২০২৪-০৭-১৫
বান্দরবান সদর হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত আব্দুল্লাহ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুলাই) সকালে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মো.আব্দুল্লাহ (৮) বান্দরবান পৌরসভার মহিলা কাউন্সিলর শাহানা আক্তার শানু'র বড় ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, ৫দিন আগে আব্দুল্লাহ'র জ্বর হলে বাসায় প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর শনিবার বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করান তার পরিবার। পরীক্ষা নিরীক্ষা করার পর ডেঙ্গু পজিটিভ আসে পরে চিকিৎসাধীন অবস্থায় সকালে বান্দরবান সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
ডেঙ্গু আক্রান্ত বান্দরবান পৌরসভার ৭ নম্বর ওয়াডের শেরে বাংলা এলাকার বাসিন্দা মো.এমরান ৫ দিন আগে জ্বর হয় এবং ৪দিন আগে হাসপাতালে ভর্তি হবার পর এখন অনেকটাই সুস্থ।
আর্মি পাড়ার বসবাসকারী একই পরিবারের ডেঙ্গু আক্রান্ত রায়সা হাসান, জানান, চলতি মাসের গত ৮জুলাই প্রথমে রকিবুল হাসানের জ্বর হয় পরে ক্রমান্বয়ে সকলেই জ্বরে অসুস্থ হবার পর হাসপাতালে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করালে সকলের ডেঙ্গু পজিটিভ আসে।সেই থেকে সকলেই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তারা।
সদর হাসপাতাল সুত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে ১৪ জুলাই পর্যন্ত ২৪ নারী ও ৪১ জন পুরুষসহ মোট ৬৫ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে।যার মধ্যে ২১ জন গত ১৪ দিনে আক্রান্ত এবং একজনের মৃত্যু হয়েছে।
ভর্তি রয়েছে ১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। এছাড়া এই প্রথম বান্দরবান হাসপাতালে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।
হাসপাতাল সুত্রে আরও জানানো হয়, চলতি মাসে ডেঙ্গু রোগে আক্রান্ত ৯৫ শতাংশ রোগী বান্দরবান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আর্মী পাড়া, ওয়াপদা ব্রীজ এলাকার বাসিন্দা।
বান্দরবানের সিভিল সার্জন ডাক্তার মাহাবুবুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেছেন- রোগীকে দেরীতে হাসপাতালে আনা হয়েছিল।
ডেঙ্গু সনাক্ত হওয়ার পরও তারা রোগীকে বাড়িতে চিকিৎসা দিয়েছিল। শনিবার একেবারে শেষ মুহুর্তে রোগীকে হাসপাতালে ভর্তি করানোর পর সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited