মোঃ আবদুল নাঈম মোহন | ০৩:২৬ পিএম, ২০২৪-০৭-২৬
কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে পানির নীচে তলিয়ে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত দু’জন হলো অর্ণব চৌধুরী(১৫) ও এডিশন সাহা (১৬)।
এই ঘটনায় গুরুত্বর আহত শিবম দাশ গুপ্ত নামের আরো একজনকে মুমূর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে রেফার্ড করেছে রাঙামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।
শুক্রবার দুপুর সাড়ে ১২ টার সময় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। হতাহত তিনজনই বন্ধু বলে জানাগেছে। রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শওকত আকবর খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন, শুক্রবার দুপুরে তিন কিশোর বন্ধু রাঙামাটি শহরের তবলছড়িস্থ ভূট্টোর স’মিলের সামনের সিঁড়ি ঘাটে কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে পানির নীচে তলিয়ে যায়।
এসময় স্থানীয়রা বিষয়টি দেখেই তিনজনকে খোঁজতে পানিতে নেমে পড়ে। ঘন্টা খানেকের মধ্যেই তিনজনকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অর্ণব চৌধুরী ও এডিশন সাহাকে মৃত ঘোষণা করেন। এসময় মুমুর্ষ অবস্থায় শিবম দাশ গুপ্তকে চট্টগ্রাম মেডিকেলে রেফার্ড করে।
জানাগেছে, মারা যাওয়া অর্ণব চৌধুরী রাঙামাটি শহরের তবলছড়িস্থ ৪নং ওয়ার্ডের মাষ্টার কলোনীর মৃত বাবুল চৌধুরীর সন্তান। আর এডিশন সাহা আর্ট কাউন্সিল কলোনীর অমিত সাহার সন্তান। এছাড়াও আহত শিবম দাশ গুপ্ত ৩নং ওয়ার্ডের জেল রোড এলাকার নয়ন দাশের সন্তান।
শুক্রবার বন্ধের দিনে মর্মান্তিক এই ঘটনায় পুরো শহরেই শোকের ছায়া নেমে আসে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited