নিজস্ব প্রতিবেদক | ০১:৩১ এএম, ২০২৪-০৮-০৩
প্রয়াত সাংবাদিক, দৈনিক প্রথম আলোর দীঘিনালা প্রতিনিধি (সাবেক) ও পাহাড়ের আলোচিত সাংবাদিক ও সংগঠক পলাশ বড়ুয়ার প্রথম স্মরণ ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
২ আগষ্ট (শুক্রবার) সকাল দুপুরে দীঘিনালা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সমীর মল্লিক, প্রেসক্লাব সদস্য সোহেল রানা, আল আমিন এছাড়া সাংবাদিক আক্তার হোসেন, মহাসিন মিয়া সহ প্রয়াত পলাশ বড়ুয়ার বন্ধু মহলের অনেকেই।
সভায় বক্তারা বলেন, প্রয়াত সাংবাদিক পলাশ বড়ুয়া ছিলেন, পাহাড়ের আলোচিত সাংবাদিক, লেখক ও সামাজিক সংগঠক। তার লেখনীতে উঠে এসেছে এ অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা।
পলাশ বড়ুয়া ছিলেন, দীঘিনালা-খাগড়াছড়ি সহ পাহাড়ের সাংবাদিকতার গৌরব। তাছাড়াও শত শত তরুণ-তরুণীদের দেখিয়েছেন সম্ভাবনা। স্মরণ ও সভা শেষে প্রয়াত সাংবাদিক পলাশ বড়ুয়ার আত্মার শান্তি কামনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, প্রয়াত সাংবাদিক পলাশ বড়ুয়ার দুই সন্তান, ছোট ভাই সহ সহধর্মিণী উর্মি বড়ুয়া ও বন্ধু মহল ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ। সভায় পলাশ বড়ুয়ার সহধর্মিণী উর্মি বড়ুয়া অস্রুশিক্ত হয়ে বর্ণনা করেন দু'টি সন্তান নিয়ে তার মানবেতর জীবনযাপনের কথা।
উল্লেখ্য, গতবছরের ২ আগষ্ট হিটস্ট্রোক হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাহাড়ের আলোচিত প্রথম আলোর সাংবাদিক পলাশ বড়ুয়া।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited