আল মামুন | ০৭:৪৪ পিএম, ২০২৪-০৮-২১
“পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী,সাবেক মেয়র রফিকুল আলমসহ ১৮৬ আওয়ামী লীগ” নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে খাগড়াছড়ির মানিকছড়ি থানায়।
মামলায় আরো ১০০/১৫০ ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়। মঙ্গলবার (২০ আগস্ট ২০২৪) মানিকছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মীর হোসেন বাদী হয়ে মানিকছড়ি থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং-০১। ২০/০৮/২০২৪।
মানিকছড়িতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর,অগ্নি সংযোগ,নেতাকর্মীদের মারধর ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে বলে নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল উদ্দিন।
তিনি জানান, ২০২২ সালের ১৫ ডিসেম্বর মানিকছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় মোট ১৮৬ জনকে আসামি করা হয়েছে। এছাড়াও ১৫০ ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়েছে উক্ত মামলায়। মামলার ঘটনায় তদন্ত চলামান রয়েছে বলেও তিনি জানান।
এ মামলায় আরো আসামী করা হয়েছে, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক জাহেদুল আলম,সহ-সভাপতি কংজরী চৌধুরী,সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম,মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, মাটিরাঙা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম,দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: কাশেম সহ ১৮৬ আওয়ামী লীগ নেতাকর্মীকে। অজ্ঞাত আসামী করা হয় আরো ১০০/১৫০ ব্যক্তিকে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited