নিজস্ব প্রতিবেদক | ০৩:০০ এএম, ২০২৪-০৮-২৫
বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বন্যাকবলিত ফেনীর দূর্গত বানবাসী মানুষদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় কর্ণফুলী রেজিমেন্ট কর্তৃক বন্যাকবলিত মানুষদেরকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।
বিতরণ কর্মসূচিতে কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার,ব্যাটালিয়ন এডজুটেন্ট এবং ৫৭ বিএনসিসি স্কোয়াড্রনের অফিসার কমান্ডার উপস্থিত ছিলেন। কর্ণফুলী রেজিমেন্টের উদ্যোগে খুলশি এবং চট্টগ্রাম এর এলাকাবাসীর দ্বারা প্রদানকৃত বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী সংগ্রহ করে তা মিরসরাই এর আর্মি ক্যাম্প এ পৌঁছে দেয়া হয়।
বিতরণ কর্মসূচিতে বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল লোকমান,ব্যাটালিয়ন এ্ডজুটেন্ট মেজর রাফি, ৫৭ বিএনসিসি স্কোয়াড্রনের অধিনায়ক আবেদিন, রেজিমেন্টের সৈনিক এবং ক্যাডেট উপস্থিত ছিলেন।
ত্রাণ সামগ্রীর মধ্যে শুকনো খাবার (বিস্কিট,মুড়ি,গুড়,চিরা,পানি ইত্যাদি), পানীয়, ওষুধ, কাপড় এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি অন্তর্ভুক্ত ছিল। বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্ট এর ক্যাডেটগণ ত্রাণ সামগ্রী সংগ্রহ ও প্রস্তুতকরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। উক্ত ত্রাণ সামগ্রী মিরসরাই আর্মি ক্যাম্প এর অফিসার ক্যাপটেন হিমেল এবং লেফটেন্যান্ট ইসতিয়াককে বুঝিয়ে দেয়া হয়।
কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার বলেছেন,"বন্যাকবলিত মানুষদের সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা আশা করি এই ত্রাণ সামগ্রী তাদের দুঃখ কষ্ট কিছুটা হলেও কমাতে সাহায্য করবে।"
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited