নিজস্ব প্রতিবেদক | ১২:০১ এএম, ২০২৪-০৮-২৬
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ আগস্ট) সকাল ১০.০০ ঘটিকায় বাঘাইছড়ি সদরে বিএনপি'র অস্থায়ী কার্যালয়ে বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।
এসময় পৌর বিএনপির সাধারন সম্পাদক রহমত উল্লাহ খাজা'র সঞ্চালনায় ও পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু'র সভাপতিত্বে সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী , উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম , পৌর কাউন্সিলর ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম,উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল সবুর ,উপজেলা যুব দলের সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিক মামুন ,পৌর যুবদলের সদস্য সচিব ওমর ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব হাবিবুর রহমান সহ বিএনপির জেলা, উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, তাতীদল, জাসাস, মহিলাদল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/সম্পাদকদ্বয় ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময়ে বক্তারা আগামী ১ সেপ্টেম্বর সারাদিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচীর মাধ্যমে শহিদ জিয়ার হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের নানা দিকনির্দেশনা দেন। সকলের উপস্থিতি, সহযোগীতাপূর্ণ আচরন ও শৃঙ্খলাবদ্ধ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার আহ্বান জানিয়ে বক্তারা সভার সমাপ্তি করেন।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited