নিজস্ব প্রতিবেদক | ০৩:০৬ পিএম, ২০২৪-০৮-২৮
খাগড়াছড়ির রামগড়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৮ আগস্ট) দুপুরে খাগড়াছড়ির পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের ভুজপুর থানাধীন হেঁয়াকো বাজারে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামী মো. ইউসুফ ও মো. রানাকে গ্রেফতার করা হয়। এছাড়া রামগড়ের নাকাপা থেকে আসামী মো. ফয়সালকে গ্রেফতার করা হয়।
খাগড়াছড়ির পুলিশ সুপার আরও বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে রামগড়ের পাতাছড়া ইউনিয়নের রাজাঘাট গ্রামের বাড়ির উঠান থেকে ধরে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে ওই গৃহবধূকে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited