আলমগীর মানিক | ০৭:০৪ পিএম, ২০২৪-০৮-২৮
আলমগীর মানিক
রাঙামাটির কাউখালী উপজেলাধীন বেতবুনিয়া ইউনিয়ন শ্রমিকলীগ নেতা আব্দুল মান্নানকে অজ্ঞাতনামা দুবৃর্ত্তরা পিটিয়ে মেরে ফেলছে। বুধবার দুপুরে রাউজানে দূর্বৃত্তরা পিটিয়ে হত্যা করে বলে স্থানীয় সূত্রে জানাগেছে।
নিহত আব্দুল মান্নান আওয়ামীলীগের সহযোগি সংগঠন বাংলাদেশ শ্রমিকলীগ বেতবুনিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন বলে জানাগেছে।
জানা গেছে, রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়ন শাখার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান (৩২), পিতা মৃতঃ কবির আহমদ,সাং- ডাকবাংলো পুরানবস্তি।
সে বুধবার দুপুরে কাউখালী উপজেলার পার্শ্ববর্তী রাউজান উপজেলার জলীল নগর বাস স্টেশন (মদের মহল) গেলে অতর্কিতভাবে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে ঘিরে পেলেন এবং মারধোর শুরু করেন এক পর্যায়ে মান্নান মাটিতে লুটিয়ে পড়েন। পরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে দুপর বেলা সিএনজি অটোরিকশা করে কাউখালী উপজেলার বেতবুনিয়া গুইয়াতল নামক স্থানে ফেলে রেখে যায়।
এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি বেতবুনিয়া ইউপির ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বলেন, আমরা বিষয়টি শুনেছি। তিনি বলেন, উক্ত ঘটনাটি চট্টগ্রামের রাউজান থানা এলাকায় সংগঠিত হয়েছে। তারপরও আমরা বিষয়টি নিয়ে খোঁজ খবর নিচ্ছি।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited