নিজস্ব প্রতিবেদক | ০৫:২০ পিএম, ২০২৪-০৮-৩১
খাগড়াছড়ির দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের হিসাব শাখায় আগুন লেগে পুড়ে গেছে কলেজের গুরুত্বপূর্ণ বিভিন্ন নথিপত্র ও কিছু বই। তবে, ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়া ভবনসহ পুরো কলেজ ক্যাম্পাস বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। ঘটনাটি শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে।
ঘটনার পর পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদ। প্রত্যাক্ষদর্শী শিক্ষার্থী রিতা চাকমা (২৩) জানান, তিনি হার পাওয়ার প্রকল্পের অধীনে কলেজের গ্রাফিক্স ডিজাইনের শিক্ষার্থী।
মুলত তখন কলেজ বন্ধ থাকলেও একটি ভবনের দ্বিতীয় তলায় তাদের ক্লাস চলছিল । হটাৎ ধোঁয়া দেখতে পেয়ে শিক্ষকে জানানো হয়। শিক্ষক সুকেন্দ্র চাকমা তিনি জানান, শিক্ষার্থীদের কাছ থেকে শুনে নিজে দেখেন এবং আগুনের বিষয়টি দ্রুত কলেজের হিসাব সহকারী পরিপূর্ণ চাকমাকে অবগত করেন। পরিপূর্ণ চাকমা জানান, শনিবার কলেজ বন্ধ ছিলো, ফোনে আগুন লাগার খবর পেয়ে কলেজে পৌছান তিনি। ততক্ষণে হিসাব শাখায় থাকা বেশকিছু নথিপত্র পুড়েছে আগুনে যায়।
সর্টসার্কিট থেকে আগুন লাগার ধারনা করছেন বলেও জানান হিসাব সহকারী পরিপূর্ণ চাকমা।
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছার ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। যার ফলে ভবনসহ বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে কলেজটি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলেও জানান তিনি।
দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ তরুন কান্তি চাকমা জানান, আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। দীঘিনালা থানার উপ-পরিদর্শক নূরউদ্দিন বলেন, কলেজের অগ্নিকান্ডের ঘটনাটি মিশ্র প্রতিক্রিয়া দেখতে পেয়েছি। কলেজ প্রশাসন অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited