নিজস্ব প্রতিবেদক | ১০:০৬ পিএম, ২০২৪-০৯-১৫
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এর দাবীতে বিক্ষোভ মিছিল করেছে বাঘাইছড়ির উপজেলার সর্বোস্তরের সাধারণ মানুষ। ১৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে এই বিক্ষোভ মিছিল বের করে চৌমুহনী শাপলা চত্বর হয়ে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ এর সামনে অবস্থান নেয়।
এসময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন ব্যাবসায়ী আজগর আলী, সাংবাদিক ইমরান হোসেন জুমান। এসময় বক্তারা দাবী করেন বাঘাইছড়িতে কারণে অকারণে দীর্ঘসময় বিদ্যুৎ বন্ধ করে লোডশেডিং দেয়া হয়। ফলে জনদূর্ভোগ চরমে পৌছায় এতে ফ্রীজে রাখা মাছ মাংস সহ মুল্যবান জিনিসপত্র নষ্ট হয়ে যায়। এছাড়াও হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত করে। বিদ্যুতের ভোগান্তির কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে বাধ্য হয়ে রাস্তায় নামে।
অল্প সময়ের মধ্যে বিদ্যুৎ এর সমস্যা সমাধান করা না হলে আগামীতে বিদ্যুৎ অফিস ঘেরাও করাসহ কঠিন কর্মসূচী দেয়ার ঘোষণা দেয়া হয়। এবিষয়ে বাঘাইছড়ি বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রোকৌশলী শুগত চাকমা বলেন এখন বর্ষা মৌসুম ঝড় বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ এর ফলে ট্যাকনিকেল সমস্যা দেখা দেয় ফলে ফলে সমস্যা সমাধান করে সংযোগ স্থাপন করতে কিছুটা সময় লাগে। ঝড়বৃষ্টি কেটে গেলেই এই সমস্যা কেটে যাবে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited