নিজস্ব প্রতিবেদক | ০৪:০৩ পিএম, ২০২৪-০৯-২০
বান্দরবানের রুমায় বিজিবির অভিযানে অস্ত্র-গোলাবারুদ, ড্রোন ও সিগন্যাল জ্যামারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সাড়ে ১২ টায় রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাসিবুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুমার দুর্গম সীমান্তবর্তী দোপানিছড়া এলাকা সংলগ্ন গহীন জঙ্গলে একটি আস্তানা স্থাপন করে একদল পাহাড়ী সন্ত্রাসী তাদের কার্যক্রম চালাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক এর নেতৃত্বে বান্দরবানের রুমার দুর্গম সীমান্তবর্তী দোপানিছড়া গহীন জঙ্গলে একটি সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসময় সন্ত্রাসীদের একটি আস্তানা শনাক্ত করে আস্তানাটি থেকে ২ টি অটোমেটিক কারবাইন অ্যাসল্ট রাইফেল, ১টি সেমি অটোমেটিক অ্যাসল্ট রাইফেল, ৩ টি এসবিবিএল, ২১ রাউন্ড তাজা গুলি, ১টি অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন, ১টি অত্যাধুনিক প্রযুক্তির সিগন্যাল জ্যামার, ১টি অডিও,ভিডিও রেকর্ডার, ১টি ভিডিও ক্যামেরা, ১টি অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর গোয়েন্দা বোতাম ক্যামেরা, ১টি key ডিভাইস হিডেন ভিডিও রেকর্ডার, ১টি দূরবীণ,২টি ওয়াকিটকি, ১টি ল্যাপটপ, ২টি পাওয়ারফুল লাইট, ১টি সোলার সিস্টেম, ১টি আকাশ টিভি রিসিভার ও ১টি আমব্রেলা, ২টি এন্ড্রয়েড মোবাইল, ২টি বাটন মোবাইল, দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited