নিজস্ব প্রতিবেদক | ০২:০৭ এএম, ২০২৪-০৯-২৩
রাঙামাটি শহরে শুক্রবারের সন্ত্রাসী ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবহনসমূহের ক্ষতিপুরণ ও পরিবহন শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে পরিবহণ ধর্মঘটের ডাক দেয় যাত্রী ও মালবাহী যানবাহন সংশ্লিষ্ট সকল সংগঠনের সমন্বয়ে গঠিত মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
রোববার সন্ধ্যায় মালিক-শ্রমিক নেতাদের সাথে ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে আলোচনায় বসে জেলা প্রশাসন। ২ ঘন্টাব্যাপী চলা বৈঠকে মালিক-শ্রমিক নেতারা ক্ষতিগ্রস্ত পরিবহনসমূহের ক্ষতিপুরণ, পরিবহন শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত ও আহতদের সু-চিকিৎসার দাবী জানান। দীর্ঘ আলোচনায় দাবী মেনে নেওয়ার প্রেক্ষিতে পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করেন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জোন কমান্ডার লে. কর্ণেল এরশাদ চৌধুরী পিএসসি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ মামুন উপস্থিত ছিলেন।
মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষে- সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি পরেশ মজুমদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, সিএনজি মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলী বাবর, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম আকাশ, মিনিট্রাক পিকআপ মালিক সমিতির আহ্বায়ক অলোকপ্রিয় চৌধুরী রিন্টু, সদস্য সচিব- নূর জামাল হাওলাদার, ট্রাক, মিনিট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি এটিএম হাসমত উল্লাহ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কার, মাইক্রো চালক-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল হোসেন, অর্থ সম্পাদক দিদারুল আলম, মটর মালিক সমিতির সমন্বয়ক সালাউদ্দিন, সিএনজি অটোরিক্সা সমিতির সহ-সভাপতি আবুল কালাম চুঙ্গু, অর্থ সম্পাদক অজিত দাশ, কার্যকরী সদস্য আলী হোসেন, বাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মো. ইউসুফ, সদস্য মো. আলমগীর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited