নিজস্ব প্রতিবেদক | ০৮:১২ পিএম, ২০২৪-০৯-২৪
আলমগীর মানিক
রাঙামাটির বেতবুনিয়ায় বিএনপি নেতার বাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনায় আওয়ামীলীগের পাঁচ নেতাকর্মীর নাম উল্লেখ করে কাউখালী থানায় মামলা হয়েছে। এতে আরো ১৫/২০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
সোমবার রাতে কাউখালী থানায় এ মামলা দায়ের করা হয়।মামলার বাদী কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাজাই মং মারমা ও কাউখালী থানার অফিসার ইনচার্জ রাজীব চন্দ্র কর এর সত্যতা স্বীকার করেছেন। গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতন হওয়ার পর এই প্রথম আওয়ামীলীগ নেতা কমীদের বিরদ্ধে কাউখালী থানায় মামলা দায়ের করা হয়।
এ মামলায় যাদের আসামীরা হলো কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অংক্যজ চৌধুরী, কাউখালী উপজেলা যুবলীগের সভাপতি অভিমং চৌধুরী, কাউখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি থুইসি মারমা, কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আজিজুর রহমান ও ছাত্রলীগ নেতা বাপ্পী মারামাসহ আরো ১৫/২০জন অজ্ঞাতনামা।
পুলিশ ও সংশ্লিস্ট সুত্র জানায়, বেতবুনিয়ার মহাজন পাড়া এলাকায় বসবাসরত কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাজাই মং মারমার বাড়ীতে গত ২১ সেপ্টেম্বর রাত দেড়টার সময় মামলায় উল্লেখিত আসামীরা হামলা ও ভাংচুর চালায় এবং প্রাননাশের হুমকি দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবত কাউখালীতে বিএনপি ও অংগ সংগঠনের নেতা কমীরা প্রতিবাদ করতে থাকলে গত সোমবার রাতে কাউখালী থানায় মামলা দায়ের করা হয়।
বিএনপি নেতা সাজাই মং মারমা জানিয়েছেন, দীর্ঘ ১৮ বছর খুনী শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের আমলে কোন বিএনপি নেতাকর্মী কাউখালী উপজেলা সহ বেতবুনিয়াতে রাতে ভালো ভাবে ঘুমাতে পারেনি। কোন না কোন ভাবে মামলা হামলার স্বীকার হয়েছে। এর আগেও ২০০৯সালে তার সাথে একই ঘটনা ঘটেছে।
একের পর এক মামলা হামলায় দীর্ঘ ১৮টি বছর পার করেছি। এই খুনী হাসিনা ৫ আগস্ট দেশ ছেড়ে পালালেও তার সন্ত্রাসী বাহিনী এখনো এলাকাতে প্রভাব বিস্তার করছে। তার প্রমাণ আমার বাড়িতে হামলা ভাংচুর চালিয়ে প্রান নাশের হুমকি দেয়। এতে করে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
কাউখালী থানা অফিসার ইনচার্জ রাজীব চন্দ্র কর জানিয়েছেন, কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাজাই মং মারমার বাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনায় কাউখারী থানায় (মামলা নং ০২,তারিখ-২৩.০৯.২০২৪) দায়ের করা হয়েছে। মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited