আলমগীর মানিক | ১০:৪৪ এএম, ২০২৪-১০-০৪
আলমগীর মানিক
দীর্ঘ ১৬ বছর পর কর্মী সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী রাঙামাটির লংগদু উপজেলা শাখা।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৯ টায় লংগদু উপজেলার রাবেতা মডেল উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গনে লংগদু উপজেলা শাখা জামায়াত ইসলামীর আয়োজনে উক্ত কর্মী সভা অনুস্ঠিত হয়।
বিজ্ঞাপন
লংগদু উপজেলা জামায়াতের মাইনী ইউনিয়নের পূর্ব আমির মুহাম্মদ শিহাব উদ্দীন শিহাব এর সঞ্চালনায়, লংগদু উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ নাছির উদ্দীন এর সভাপতিত্বে, উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহাজান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলার জামায়াতের আমির অধ্যাপক আবদুল আলীম, রাঙ্গামাটি জেলার জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম,জেলা সহ সাধারন সম্পাদক মনসুরুল হক,জেলা জামায়াতের পৌর আমির মাওলানা আব্দুস সালাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি শহিদুল ইসলাম শাফী, লংগদু উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সিরাজুল ইসলামসহ জেলা উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ১৬টি বছর স্বৈরাচার সরকার হাসিনা ইসলামকে বাংলার মাটি থেকে মুছে দিতে চেয়েছিলো। তারা মনে করেছিলো এদেশে সারাজীবন রাজত্ব কায়েম করবে। কিন্তু ৫ আগস্ট আল্লাহর অলৌকিক শক্তিতে লেজ গুটিয়ে দাদার দেশে পালাতে বাধ্য হয়েছে। আমরা আশা করবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শান্তিপূর্ণ ভাবে নিরেপক্ষ একটি নির্বাচন দিয়ে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করবে।
প্রধান অতিথি মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, ১৬ টি বছর এদেশকে স্বৈরচারী করে ফেলেছিলো হায়েনারা। তাদের এই অত্যাচার নিপীড়ন রুখে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র সমাজের গণ আন্দোলনে সেদিন স্বৈরাচার সরকার শেখ হাসিনা পালাতে বাধ্য হয়। এই স্বৈরাচার সরকার জামায়াত ইসলামিকে নানা অযুহাতে বিভিন্ন ভাবে বঞ্চিত করে শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু ভাগ্যর কি নির্মম পরিহাস ৫ আগস্ট সে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
আলমগীর মানিক : রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাবৃত্তি কার্যক্রম শুরু করেছে Edu...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited