নিজস্ব প্রতিবেদক | ০৯:২৪ পিএম, ২০২৪-১০-০৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালি উপজেলা জামায়াতের উদ্যেগে ০৫/১০/২৪ ইং তারিখে মাদ্রাসা মিলনায়তনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল আলীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশন রাঙ্গামাটি জেলা সভাপতি আবুল বারাকাত, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারী এড মোঃ হারুন অর রশীদ, কাউখালি উপজেলা জামায়াতের নেতা আবদুল বায়েচ, জামায়াত নেতা মাওলানা আবদুর রাজ্জাক, ডাক্তার ইকবাল, মোঃ শহীদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মোঃ রমিজ উদ্দিন।
প্রধান অতিথি বক্তব্যে জামায়াত আমীর আবদুল আলীম বলেন, গত ১ জুলাই হতে ৫ আগষ্ট পর্যন্ত একটানা আন্দোলন করে ছাত্র সমাজ নিজের বুকে গুলিকে বরণ করে শহীদের সর্বোচ্চ মর্যাদা দিয়ে স্বৈরাচার হাসিনাকে ক্ষমতার মসনদ হতে বিতারিত করেছে। এ দেশের সেনাবাহিনী সঠিক সময় উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করে আর্মি চীফ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছিলেন।
বর্তমান সরকারে কাছে ৫ আগষ্টের বিল্পবের শহীদের প্রতিটি পরিবারে একজন কে সরকারী চাকুরি দেওয়ার জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, জামায়াতের প্রতিটি কর্মীদের জানমালের নিরাপত্তার জন্য একজন পাহারাদার এর ভুমিকা পালনের আহবান জানান।
তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, জামায়াত কোন অন্যান্য দলের মত একটি রাজনৈতিক দল নয় এখানে নিজেদের কে মানে উন্নতি করতে হবে।বর্তমান সময়কে যথাযত কাজে লাগানোর কথা স্বরণ করিয়ে বলেন যারা দ্বীনের পথে আসার জন্য অপেক্ষা করছে তাদের কে আন্দোলনের মধ্যে সামিল করে নিতে হবে।জামায়াতের একজন কর্মী আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে সামিল হওযার জন্য আহবান করেন।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited