নিজস্ব প্রতিবেদক | ০২:৩২ এএম, ২০২৪-১০-১০
ইসলামিক ফাউন্ডেশন (ইফা) রাঙামাটি জেলা কার্যালয়ের উদ্যোগে সকল ধর্মালম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় এই সভার আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।
বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে উপপরিচালক আশরাফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি রাজবন বিহার পরিচালনা কমিটির সহ-সভাপতি নিরূপা দেওয়ান, কাঠালতলী সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মাতৃমন্দির পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক রনি ধর, বন্ধু যীশু টিলার ধর্মীয় গুরু মাইকেল রায়, বৌদ্ধ ধর্মালম্বী ডা: উক্রাচিং মারমা বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, আমরা এক সৃষ্টিকর্তার সৃষ্টি। কোন ধর্মেই হিংসা, হানাহানি, হত্যা সমর্থন করে না। সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা সকলের নৈতিক দায়িত্ব। এসময় হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ও মুসলিমসহ বিভিন্ন ধর্মীয় গুরু ও অনুসারীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited