নিজস্ব প্রতিবেদক | ০২:৪৫ এএম, ২০২৪-১০-১০
শারদীয় দূর্গোৎসব পালনের জন্য কাপ্তাই সেনা জোন (অটল ছাপ্পান্ন) কর্তৃক সনাতনী ধর্মাবলম্বীদের বিভিন্ন মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি কবরস্থান সংস্কারের জন্যও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) উপজেলার কাপ্তাই প্রজেক্ট এলাকাধীন ব্রীকফিল্ড শ্রী শ্রী সার্বজনীন মাতৃ মন্দির ও নতুন বাজার সংলগ্ন লকগেটস্থ শ্রী শ্রী জয়কালী মন্দিরে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় কাপ্তাই সেনা জোনের উপ-অধিনায়ক মেজর ফয়েজ আহমদ,পিএসসির উপস্থিতিতে স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী ও মন্দির পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে দূর্গোৎসব চলাকালীন নিরাপত্তার বিষয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সেনা জোনের উপ-অধিনায়ক বলেন, প্রতিবছর শারদীয় দূর্গোৎসব সহ সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে কাপ্তাই সেনা জোন নিরাপত্তা প্রদান করে আসছে।
সে ধারাবাহিকতায় এবারও কাপ্তাই সেনা জোন কর্তৃক শারদীয় দূর্গোৎসবে নিছিদ্র নিরাপত্তা নিরাপত্তা প্রদানের পরিকল্পনা করেছে। জোন উপ-অধিনায়ক ধর্মীয় অনুষ্ঠানে যেকোন ধরনের নাশকতা এড়াতে স্থানীয় জনগণকে তথ্য প্রদান করে সেনাবাহিনীকে সহায়তা প্রদানের অনুরোধ জানান।
এসময় কাপ্তাই সেনা জোনের পক্ষ থেকে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের দূর্গোৎসবের শুভেচ্ছা জানানো হয়। তারা যাতে উৎসব মুখর ও আনন্দের সাথে ধর্মীয় উৎসবটি পালন করতে পারে সে আশাবাদ ব্যক্ত করেন এবং নিরাপত্তার বিষয়ে সেনা বাহিনীর পক্ষ থেকে সকল ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন। এদিকে, ওইদিন কাপ্তাই সেনা জোন কর্তৃক উপজেলা সদর বড়ইছড়ি কবরস্থান সংস্কারের জন্যও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited