শহিদুল ইসলাম হৃদয় | ১২:৫৯ এএম, ২০২০-১১-১৯
রাঙামাটিতে মালবাহী ট্রাকের ধাক্কায় দুটি মোটর সাইকেল ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেছে।বুধবার দুপুরে শহরেরে রিজার্ভ বাজারে এঘটনা ঘটে। দুর্ঘটনায় কোনো প্রাণ হানির ঘটনা না ঘটলেও দুটি মোটর সাইকেলের মধ্যে একটি মোটর সাইকেলের পিছনের অংশ প্রচুর পরিমানের ক্ষতি হওয়ার চিহ্নের দেখা মিলেছে। রিজার্ভ বাজারে সংগঠিত ঘটনায় (চট্ট মেট্ট ট-১১৯৬৬) ট্রাক চালক মোঃ শামসুল আলম, (চট্ট মেট্ট ল-১৪-৫৭০৫) ইয়ামাহা ফেজার মোটর সাইকেলের মালিক অনিমেষ দে, (ঢাকা মেট্ট হ-২২-৮৭০২) হিরো মোটর সাইকেলটির মালিক মোঃ রাশেদুল ইসলাম।
প্রতক্ষদর্শীরা বলেন, ট্রাক চালকের কোনো দোষ নেই কারন ট্রাকটির যখন হঠাৎ করে ব্রেক ফেল হয় তখন তিনি চিৎকার করে করে “গাড়ির ব্রেক কাজ করতেছে না সবাই সরে যান” বলতে শুনে সবাই এক পাশে নিরাপদ স্থানে সরে আসে এবং কেউ কেউ বালির বস্তা, ইট ইত্যাদি দিয়ে ট্রাকটি থামানোরও চেষ্টা চালিয়েছে কিন্তু ট্রাকটি মালবাহী ভাড়ি গাড়ি হওয়ার কারনে থামানো সম্ভব হয়নি পরে গাড়িটির চালক কৌশলে ট্রাকটি নিয়ন্ত্রনে আনেন।
ট্রাক চালক মোঃ শামসুল আলম বলেন, আমি চট্টগ্রাম থেকে লবন নিয়ে রিজার্ভ বাজার এসে গাড়িটি নির্দিষ্ট স্থানে পার্কিং করার জন্য এক পাশে গাড়িটি থামালে হঠাৎ করে গাড়িটির ব্রেক কাজ না করায় গাড়িটি ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে যেহেতু ব্রেক আমার নিয়ন্ত্রণে ছিলোনা তাই আমি সবাইকে সামনে থেকে সরে যেতে বলেছি। কিন্তু দুর্ভাগ্য জনিত কারণে দুটি মোটর সাইকেল আমার গাড়ির চাকার নিচে চাপা পড়ে এবং মোটর সাইকেল দুটির কিছু অংশ ভঙ্গে যাই। আমি আমার সমিতিকে বিষয়টি জানিয়েছি আমরা সবাই বসে এটার একটা সমাধানের চেষ্টা করবো।
কোতয়ালী থানার এসআই ওসমান গণি বলেন, রিজার্ভ বাজারে একটি মাল বাহী ট্রাকের ধাক্কায় দুটি মোটর সাইকেল ক্ষতি হওয়ার সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে আসি এবং ঘটনার সত্যতা পায়। উক্ত ঘটনায় একটি ইয়ামাহা ফেজার বাইকের পিছনের অংশে কিছুটা ক্ষতি হয় অপরদিকে হিরো বাইকটির সামনের চাকায় অল্প কিছু ক্ষতির চিহ্ন আমরা দেখতে পেয়েছি। ভিকটিম যেহেতু রাঙামাটি জেলা ট্রাক মিনি ট্রাক পিক আপ শ্রমিক ইউনিয়নের একজন সদস্য তাই উক্ত সমিতির কার্যকারী সভাপতি মোঃ আইয়ুব ও ক্ষতিগ্রস্থ দুই মোটর সাইকেল মালিক বসে এবিষয়ে বসে আলোচনা সাপেক্ষে সমাধান করা হবে আমাদেরকে জানিয়েছেন।
তিনি আরো বলেন, কেউ যদি এবিষয়ে অভিযোগ করে তাহলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited