বিশেষ প্রতিনিধি | ০৯:১০ পিএম, ২০২৪-১১-১১
গুজব প্রতিরোধে সাংবাদিকদের সঠিক তথ্য পরিবেশন করতে হবে। গুজব প্রতিরোধের জন্য সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। এছাড়াও দুর্নীতি,অনিয়ম প্রতিরোধ ও স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। পাহাড়ে সেনা শাসন চলছে বলে গুজব ছড়ানো হচ্ছে। প্রকৃত পক্ষে পাহাড়ে সেনা শাসন নয় অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান চলমান রয়েছে। সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা লিখে গুজব প্রতিরোধে কাজ করার আহ্বান জানাচ্ছি।
সোমবার (১১ নভেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভায় এসব কথা বলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। এ সভায় সভাপতিত্ব করেন অন্তবর্তীকালীন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য।
তিনি আরও বলেন, সাংবাদিকরা জেলার নানা সমস্যা, সম্ভাবনা, হতাশা,অনিয়ম ও দুর্নীতির বিষয়ে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রতিষ্ঠায় সাংবাদিকদের সত্য এবং বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরার আহবান জানান। পার্বত্য জেলার অবকাঠামো উন্নয়নসহ সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানে যথাসাধ্য চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন তিনি।
এ মতবিনিময় সভায় রিজিয়নের জেনারেল স্টাফ অফিসার (জিটুআই) মেজর জাবির সোবহান মিয়াদ,খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাড. জসীম উদ্দিন মজুমদারসহ জেলার নেতৃবৃন্দ এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলার ৮ উপজেলার সভাপতি,সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা রিজিয়ন কমান্ডারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited