বিশেষ প্রতিনিধি | ০৯:১৪ পিএম, ২০২৪-১১-১১
আজ খাগড়াছড়িতে র্বিজনের মধ্যে দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মালম্বীদের দুই দিনের শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা। ১০ নভেম্বর (রবিার) সকালে খাগড়াছড়ি ভুবনেশ্বরী কেন্দ্রীয় কালী মন্দিরের নিজস্ব ভূমিতে বিদ্যানিকেতনের আয়োজনে এই পূজা শুরু হয়।
বিদ্যানিকেতনের বর্ণাঢ্য আয়োজন, বর্ণিল আলোকসজ্জায় বহু লোকের সমাগমের মধ্য দিয়ে এবছরের ঐতিহ্য নিয়ে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী শ্রীশ্রী সার্বজনীন জগদ্ধাত্রী পূজা উৎসব।
জগদ্ধাত্রী পূজা দুর্গা পূজার আরেক রুপ, কার্তিক মাসের শুক্লা নবমীতে জগদ্ধাত্রী পূজা পালন করে সনাতন ধর্মালম্বীরা। আর একই দিনে সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা করা হয়। দূর্গা পূজার পরপরই এই পূজা পালন করে সনাতনী সম্প্রদায়ের নর-নারীরা। জগদ্ধাত্রী পূজা উপলক্ষে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে পূজার আনুষ্টানিকতা আরম্ভ হয়, এরপর চলে জগদ্ধাত্রী মায়ের পূজা।
জগদ্ধাত্রী পূজা উপলক্ষে গীতা পাঠ, আরতি, মহাপ্রসাদ বিতরণসহ নানান ধর্মীয় আনুষ্ঠানিকতা। ১০ নভেম্বর রাতে পূজাকে কেন্দ্র করে রাতে আরতি প্রতিযোগীতা ,ডমরু ও শিব তান্ডব পরিবেশন করেন চট্রগ্রামের শিল্পী অলোক দেবনাথ।
এদিকে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে সনাতনী সমাজের মধ্যে বইছে আনন্দের বন্যা। নারী পুরুষ শিশুসহ সকল বয়সের সনাতন ধর্মালম্বীরা পূজামন্ডপে উপস্থিত হয়ে জগতের শান্তি লাভের আশায় প্রার্থনায় মিলিত হয়েছে।
আজ সকাল ৯টায় দশমী পূজা শেষে পুস্পাঞ্জলী প্রদান করে মহাশোভাযাত্রা সহকারে খাগড়াছড়ি চেঙ্গী নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে খাগড়াছড়ি শেষ হয়েছে সনাতনী ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উদযাপন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited