বিশেষ প্রতিনিধি | ০৯:৪৩ পিএম, ২০২৪-১১-১১
শান্তি,সম্প্রীতি, সহাবস্থান ও উন্নয়নের লক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১১নভেম্বর) দুপুরে মাটিরাঙ্গায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মাটিরাঙ্গা সদর উপজেলা বিএনপি'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
সমাবেশে বক্তারা বলেন,বিগত ১৬ বছর আওয়ামী শাসনামলে বিএনপির নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন, মামলা-হামলার মুখোমুখি হয়েছেন এবং বছরের পর বছর জুলুম সহ্য করেছেন। এলাকায় উন্নয়নের তেমন কোনো ছোঁয়া লাগেনি। বক্তারা সকলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভূঁইয়াকে সংসদে পাঠাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা,সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী,সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী,জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী,জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার,যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু,সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা,মাটিরাঙ্গা পৌর বিএনপি'র সভাপতি শাহ জালাল কাজলসহ আরও অনেকে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited