মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির | ০১:৩৯ পিএম, ২০২৪-১১-১২
রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি করুন-এই আহ্বানে সুশাসনের জন্য নাগরিক-সুজনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে রাঙামাটি পৌরসভার কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুজন রাঙামাটি সদর উপজেলা কমিটির সভাপতি পলাশ কুসুম চাকমা সভাপতিত্বে ও সম্পাদক শংকর হোড় এর পরিচালনায় এতে অতিথি ছিলেন সুজন জেলা কমিটির সভাপতি এডভোকেট দীননাথ তঞ্চঙ্গ্যা, সম্পাদক এম জিসান বখতিয়ার, দুর্নীতি প্রতিরোধ কমিটি(দুপ্রক)এর সাধারণ সম্পাদক ললিস সি. চাকমা। এতে বক্তব্য রাখেন পৌর কমিটির সভাপতি ইন্দ্রদত্ত তালুকদার, সম্পাদক ইরফান রোমেল, জেলা কমিটির সহ সভাপতি সুকুমার বড়–য়া, কোষাধ্যক্ষ আশীষ বড়–য়া, সদস্য এডভোকেট শ্রীজ্ঞানী চাকমা, বিনয় চাকমা ও আরমান খান, সদর উপজেলা কমিটির সহ-সভাপতি বিজয় গিরি চাকমা, মানবাধিকার বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, দিবস বিষয়ক সম্পাদক নীতিভুবন চাকমা, সুজন-বন্ধু’র সভাপতি মিশু দে, সহ সভাপতি উথাই মং মারমা।
বক্তারা বলেন, গণতন্ত্র সুসংহত না হলে সুশাসন প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়ে। ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়ার কারণে এবং নির্বাচন ব্যবস্থা ভেঙ্গে পড়ায় পেশীশক্তির মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হতে দেখা যায়। যা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কখনোই কল্যাণকর নয়। সুজন মানুষের অধিকার ও কর্তব্যের বিষয়ে সচেতন করতে কাজ করে যাচ্ছে। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে সুজন কাজ করে যাবে।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited