নিজস্ব প্রতিবেদক | ০১:২৫ এএম, ২০২৪-১১-১৫
চলতি মাসের ৭ নভেম্বর রাঙামাটি জেলা পরিষদের নতুন অর্ন্তবর্তীকালীন পরিষদের বিতর্কিত সদস্যদের নিয়োগ প্রক্রিয়া বাতিল ও রাঙামাটির জজ আদালত থেকে আওয়ামীলীগের দোসর পিপি, সহকারি পিপিসহ অন্যদের দ্রুত অপসারন দাবি করেছে রাঙামাটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অন্যথায় কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি আদালত ভবন চত্বর ও রাঙামাটি জেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মো. রাকিব হাসান, মো ইমাম হোছাইন, তানভীর রাহাতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় তারা আরো বলেন, নতুন অর্ন্তবর্তীকালীন জেলা পরিষদে মনোনীত রাঙাবী তঞ্চঙ্গ্যা হলেন ফ্যাসিবাদ আওয়ামী সরকার মনোনীত সাবেক অর্ন্তবর্তীকালীন জেলা পরিষদের সদস্য জেলা আওয়ামীলীগের সাংষ্কৃতিক সম্পাদক রেমলিয়ানা পাংখোয়ার বড় ভাই লাল ছোয়াক পাংখোয়ার স্ত্রী, রয়েছে তারই ভাইপো ড্যানিয়েল লাল মুয়ান সাং পাংখোয়া।
সদস্য প্রতুল দেওয়ান পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমার উপদেষ্টা হওয়ার পর ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন। সদস্য বৈশাখী চাকমা সুপ্রদীপ চাকমার আত্মীয়। সাগরিকা রোয়াজা এককালে জাতীয় পাটি করতেন পরে ফ্যাসিস্ট আওয়ামীলীগে যোগ দেন।
সাবেক ফুটবলার বরুন বিকাশ দেওয়ান বিগত ফ্যাসিষ্ট সরকারের দীর্ঘদিন যাবত জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীপংকর তালুকদার তাকে জাতীয় পুরষ্কারের ব্যবস্থা করে দিয়েছেন।
নারী সদস্য নাইউ প্রু মারমা জেলা আওয়ামীলীগের নেতা বাচ্চু মারমার স্ত্রী। অপর নারী সদস্য লুৎফুন্নেসা বেগম বিগত ফ্যাসিষ্ট সরকারের সাবেক বন ও পরিবেশ এবং পররাষ্ট্রমন্ত্রী ড.হাসান মাহমুদের পারিবারিক এনজিও সুখী বাংলা ফাউন্ডেশনের পার্টনার সংস্থা পর্বত মানব উন্নয়ন সংস্থা-পাড়ার নির্বাহী পরিচালক আব্বাস উদ্দিন চৌধুরীর স্ত্রী। বিগত সময়ে তার কথিত এনজিও পাড়ার মাধ্যমে জলবায়ু ফান্ডের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। আব্বাস উদ্দিন চৌধুরী জেলা যুবলীগের সভাপতি ও রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র আকবর হোসেন চৌধুরীর বোনের দেবর।
সদস্য দয়াল দাশ নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি ছিলেন। নানিয়ারচর উপজেলা থেকে অপর সদস্য প্রণতি রঞ্জন খীসা তিনি বুড়িঘাট ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন। তিনি হত্যা মামলার চার্জশীট ভুক্ত পলাতক আসামী। তার বিরুদ্ধে ফৌজদারী মামলা জিআর নং ৩১৯/২০১৮ রাঙামাটির আদালতে বিচারাধীন রয়েছে।
এসময় তারা আরো বলেন, নবগঠিত অন্তর্বতীকালীন জেলা পরিষদে সদস্য নিয়োগের ক্ষেত্রে কাউখালী, বরকল,জুরাছড়ি ও রাজস্থলী উপজেলা থেকে কোন প্রতিনিধি না রেখে ওই এলাকার বাসিন্দাদের প্রতি বৈষম্য করা হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতে আওয়ামী ঘরোয়া পিপি, সহকারী পিপি নিয়োগ দেওয়া হয়েছে। এটা ৫ আগষ্ট খুনীদের দোসরদের বসিয়ে শহীদদের রক্তের সাথে বেঈমানী করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited